ছায়া

গাছের ছায়া নিয়ে
এখনো দাঁড়িয়ে আছি

স্পর্শপাখি
তোমার গোপন বিদ্যুৎ

বিপদরেখা ছুঁয়ে
শূণ্যে বেজে ওঠে বাঁশি

আমিই শীতের ঝরাপাতা
আর, উদাসী আমের মুকুল

আশ্চর্য তোমার সংযম
তার পাশে বেমানান ভুল!

রাষ্ট্র

তোমার সাথে আমার দ্রোহের মতো প্রেম!

চলতি পথের ছন্দে

একটা পাখি
সমান তালে
যাচ্ছে ডেকে
বৃষ্টি হোক!