New

শ্বেতপত্র

কেন সবসময় বিয়োগে রেখেছিলেন/ অনিন্দ্য আউয়াল





বাবাকে বললাম, তুমি সারা জীবন অংক শিখিয়েছ আজকে ভাগটা করে দাও তো দেখি


বাবা আমাকে বিয়োগ দিয়ে খুব সহজেই ভাগটা করে ফেললেন। তাতে অবশ্য দেখলাম ভাগের মানুষগুলো বেশ খুশিই হলো! 


বিয়োগ দিয়ে ভাগ এমন অঙ্কে একটা স্বাস্থ্যকর ফলাফল বোধ হয় পাওয়া যায়?


অংকের নিয়মে অংকটা হলো কি না সে বিষয়ে আমি বাবাকে কখনও কোনোদিন প্রশ্ন করিনি। 

 

বাবা কেন আমাকে বিয়োগে রেখে এভাবে ভাগ করলেন তা বহুদিন ভাবতে ভাবতে বুঝেছি-- 


আমি আসলে ভাগের লোকই নই। 


আমি তো সবসময় যোগ বিয়োগের মধ্যেই ছিলাম, ভাগের যোগ্য হয়ে উঠবো কী করে?


বাবার মতো কতোজনই তো আমাকে বিয়োগে  রেখে ফলাফল টানেন- কই তখন তো কোনো প্রশ্ন করিনি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ