স্বাস্থ্যগত পুনরাবৃত্ত সংক্রমণ 
শরীরী ডিস-ফাংশন কিংবা
জেনেটিক্স আবর্তের অবিন্যাসে 
গড়ে ওঠা, মাংস পিণ্ডের এক্সপোজার!
অতি যত্নেই বেড়ে চলে
-সামাজিক টিউমার,
চুল ও নখের মতো নয়
প্রখর সেন্সসহ৷

দ্রুত বর্ধিষ্ণু
শুশ্রূষার ব্যঘাতে পৌঁছে 
অতিকায় সামাজিক কর্কটে।