জেগে উঠে বুঝি   পাশে কোদাল কোপায়


গাছগুড়ি ভেঙেটেঙে দুপুরও সটাম


হাকাউ তফাতে এক গ্রামের কুমার, ভূতকালো, খাড়ানাকে

ঘামের নহর।


দেখি আচানক অপরূপের দোকান - চূড়ি-ফিতা-কাঁচারঙে, ঝুলানো বিকাল।


চিবাতে থাকতে থাকা কলাইমটর গাবের গাছের ছায়া  যুবকের গায়ে।


এদিকে ঝপাৎ করি দেখি এক ঝরি


ঝরি ও না- ঠিক যেন মহিষবাথান - ভেঙে আসে আসমান দুদ্দাড়, জোরে। 


যেনবা ভুটান থেকে শৈলপ্রপাত!


সিম্পিল ঘটনা ঠিকই বুড়ি কুড়িগ্রামে -


আচানক ভাসি আসে গণ্ডার পুত, দুধের কুমার নাকি কাঁই জানে বাহে!




কার্তিক ১৪৩২