সময় জ্ঞান তুচ্ছ করেই
হুটহাট উপস্থিত,
অনাকাঙ্ক্ষিত অতিথি, আমন্ত্রণহীন।
দরোজায় টোকা, ঠকঠক শব্দে
পরোয়ানাসহ কখনো পরোয়ানাহীন
আট-দশ গাড়ির বহর
মোড়ের রাস্তায় আর বাড়ির উঠানে দাড়ায়,
বুটের দুমদুম কম্পনে ঘিরে ফেলে
গোটা বাড়ি,
বাদ যায় না পাড়ার একটিও।
বুক্কনে তোলপাড়
প্রভুভক্ত প্রাচীন প্রহরী।
প্রতিটি ব্রেডরুম, ড্রয়িংরুম, কিচেন,
গো-শালা,
স্টোর রুমে দাঁড়িয়ে সশস্ত্র অভ্যর্থনা
গৃহাভ্যন্তরে প্রবেশ।
মধ্যদুপুর কিংবা মধ্যরাতে,
হামলে পড়া সূর্যের তেজে
আর পইল সন্ধায়
কদাচিৎ শেষরাতে।
টর্চ লাইটের বিক্ষিপ্ত আলোক
ছোড়াছুরিতে সমস্ত বাড়ি আর পাড়া
বিজলি চমকাতে থাকে।
উপঢৌকনে ঠাসা
কোমরে চামড়ার থলেতে উকি দেয়
রিভলবার, হ্যান্ডকাপ,গচ্ছিত রশির রোল,
সুপ্রশিক্ষিত হাতে অত্যাধুনিক অস্ত্র তাক-
অতিথির মুখে
হটপটীয় বাষ্পের উদ্গীরণ
হম্বিতম্বি বুটের দপদপানি সমেত।
দ্রোহীকে খুঁজতে,গ্রেফতার করে,
পাঠাবে লাল ঘরে।
অবৈধ অস্ত্র-সস্ত্রের
তল্লাশি চালায় অর্ধদুপুরাধিক।
শয়ন বিছানা, আসবারপত্র, পরিচ্ছদের তাঁকে,
জন্ম নিরোধক বেলুনের প্যাকেট,
টয়লেট-বাথরুমে,
গো-শালা, মুরগী-শালা, ধান-হাঁড়ি-খড়ির-মাচা,
মজা সুপারির ঘটি-মঠে,
সজ্জিত বইয়ের তাঁকে তল্লাশি অন্ত্যে
আইন বিরুদ্ধ শস্যদানাও হয় না জব্দ।
যৌথবাহিনীর ঝড়ে দুমড়ে যাওয়া
সাংসারিক সম্ভারের স্তুপাকার,
আর বাড়ে মায়ের
আকাশ ভাঙ্গা দুশ্চিন্তার পৌঃপূণিক দীর্ঘশ্বাস।
বিভোর ঘুমে আচ্ছন্ন
দুধের শিশুরা আৎকে ওঠে কান্নায়
শয্যাশায়ী পিতার ধড়পড়ানি
দম আটকে এই আছে এই নেই
অক্কার দশা...
রাষ্ট্রীয় অতিথি৷
অতর্কিত আসে-
খাকি, জলপাই রঙসহ
শাদা পোশাক সামরিক-বেসামরিক,
নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা
আরো ভিলেজ ডিফেন্স পার্টি।




0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷