New

শ্বেতপত্র

ঝাউপাতা ঘুম/ আশুতোষ বিশ্বাস






আমার আজকাল ভালো করে ঘুম আসে না

আমি ঘুমোতে পারিনা, শিশুর মত দেয়ালা আসে না চোখে মুখে ঠোঁটে। 

খেতে হয়-- খাই, যেতে হয়-- যাই,  উঠতে বললে উঠি বসতে বললে বসি। 

অনেকেই ভাবে আমি পত্নী প্রেমে ভাসিয়েছি গা, বিশেষ করে বড় দাদা, জ্যেঠু বাবা আর মা।  


বন্ধু আমার, চায়ের দোকানে সকালে পরিচয় বিকেলে করজোড়ে নাম জেনে মনে করে নিতে হয় সে আমার পূর্ব পরিচিত। 


আমার ইহকাল আছে পরকাল নেই

অসুখের উপসর্গ আছে, ওষুধও আছে তবে আমার নিরাময় নেই

পরিচিতির আলো থেকে অন্ধকারে যাই 

সেখানে সাত সমুদ্র তেরো নদী দূরত্ব পেরিয়ে

আরও দূরে -- আভাস রেখার নীচে বর্ণচোরা বিন্দুটির প্রায় 

অনুভব বিশ্বে দূর গ্রহ থেকে কেউ আসে আর যায়! 


সূর্য থেকে আলো নিয়ে ফিরিঙ্গি চাঁদ ফরফরিয়ে ওড়ে 

তপোবনের বটচ্ছায়ায় নামতা পড়া ছেলেদের 

কণ্ঠস্বর আমার আধ-জাগর ঘুমে খঞ্জনি বাজায় 

পাড় ভাঙা সন্তাপ নিয়ে ঢোড়সাপ নদী

শীতের সকালে রোদ খেতে আসে 

আমার বিকেল জুড়ে কটুগন্ধ ঝাউপাতা ঘুম

             

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ