রসের হাড়ি
রসের হাড়ি ভেঙ্গে গেলে
রসিকদের চক্ষু ফেরে অন্য রসে
পড়ে থাকে ভাঙ্গা হাড়ি, রশি
বিক্ষত রসসঞ্চারী আহত বৃক্ষ।
ফুট ওভার ব্রীজ
উসাইন বোল্টেরও দৌড় থেমে যায়,
যাপনের তাগিদে মানব জাতি
সহস্রপদে ছুটতেই থাকে
শব হওয়া অব্দি!
দুপায়ে কজনেরই বা
হাটার সমাপ্তি ঘটে
বেহিসেবি জনইতো
দু-হাতপায়ের সন্ধিতে
তাল মেলাতে অপারগ
সহস্রাধিক পায়ের দৌড়ও
লক্ষ্যের তীরে অবিদ্ধ
বিক্ষিপ্ত উপলক্ষদ্বয়।
জীবনের সুদীর্ঘ দৌড়ও
দ্বান্দ্বিক জীবনের সংঘাত
নিবারণে পর্যুদস্ত
তীক্ষ্ণ-তীব্রতর ভৎসনা ।
এই তো ঐ তো জীবনগুলো
কোন ঝুট-ঝামেলা ছাড়াই
দিব্যি পৌছে লক্ষ্য হননে।
কি সহজ-সরল-সাবলীল গতিপথ?
তামাম জল-তরঙ্গের ধারা
দৌড়ায় সমুদ্রে মন্থনে,
অতঃপর জল জীবনচক্র।
ভীড় ঠেলে, দৌড়ে, হেটে-হেটে
ফুট ওভার ব্রীজ
পাড়ি দিয়ে যদি পাওয়া যেত
অভিপ্রেত সরল জীবন।




0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷