সংখ্যার কবরস্থান
পুরোনো ক্যালেন্ডারের তারিখগুলো
কোথায় যায়?
১লা জানুয়ারি
১৭ মার্চ
২৮ অক্টোবর—
সব দিন শেষ হলে
সংখ্যাগুলো কি
কোনো অন্ধকার ড্রয়ারে গিয়ে জমা হয়?
হয়তোবা সময়েরও
নিজস্ব কবরস্থান আছে
শতকরা হার ভালোবাসা
মানুষ হঠাৎ বলে—
আমি তোমাকে শতভাগ বিশ্বাস করি
অদ্ভুত!
বিশ্বাসও এখন
গণনার ভেতরেও ঢুকে গেছে
হয়তোবা একদিন
ভালোবাসার পাশেও লেখা থাকবে—
৭২% সম্পূর্ণ
পরিমাপের বাইরে
স্কেল দিয়ে
সহসা টেবিল মাপা যায়
জানালার দৈর্ঘ্য মাপা যায়
কিন্তু অপেক্ষার দৈর্ঘ্য
কী দিয়ে মাপবে?
কোন এককে লেখা হয়
একটি দীর্ঘ নীরব বিকেল?



0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷