ও আমার ফুরিয়ে আসতে থাকা আয়ুষ্কাল!
ও আমার হিমবর্ণের ঘরদুয়ার!
আতপচালের মাঠে খালি পায়ে হেঁটে আসা
‘ছেড়ে আসা বলে কিছু হয় না’
হালকা জঙ্গলের ভিতর কবে থেকে তোমাকে
                                                         খুঁজি।