New

শ্বেতপত্র

মোকলেছুর রহমান এর গুচ্ছ কবিতা





একটু-আধটু 


প্রতিদিন পুড়ে যাই

একটুআধটু  করে!

তাপে-উত্তাপে 

গোচরে-অগোচরে,

সামান্য-অসামান্য

কিঞ্চিৎ অকিঞ্চিতে পুরোটা।


প্রতিদিন পুড়ে যাই  

বারংবার

একটুআধটু করে

চুল থেকে নখ অব্দি-

চোখমুখ, হাতপা-মাথা

বুকটাও ঝাঁঝরা হতে চলেছে,

পুরোটা শরীর যেন ঝঁলসানো 

একটুও অবশিষ্ট নেই 

বোধয়।


মনটাও

কয়লা শিল্পে উপবিষ্ট! 


ঝঁলসানো পোড়া বুকের ওপর

ভেজা গামছা দেবারও 

জুটলো না কেউ।


সাধ্যের সমস্তটা দিয়েও যখন 

ভরাতে অসমর্থ হই 

তখনই হেরে যাই,

ফুরিয়ে যাই,পুড়ে যাই।


প্রতিদিন পুড়ে যাই

একটুআধটু  করে!

তাপে-উত্তাপে 

গোচরে-অগোচরে,

সামান্য-অসামান্য

কিঞ্চিৎ-অকিঞ্চিতে পুরোটা।



জলে-জঙ্গলে 


জলে-জঙ্গলে যাইনি 

এমনটা নয় 

তবু ঝকঝকে আলোক সজ্জিত 

শহর-নগর এ সমাজ পুরো ব্যবস্থা

ঝাড়-জঙ্গল মনে হয়।


চর্বিতচর্বনে যতই

মানবিক ফেনা উঠুক,

বস্তুত সবটাই মানসিক স্তুতি!

কোথায় মানবিক সমাজ?

কোথায় মানবিকতা?

মোদ্দা কথা পশু সমাজই বর্তমান। 



শান্ত জলের ঢেউ


শান্ত জলের ঢেউ

ক্ষুরধারে ছোটে

বোঝে তার গতি কেউ,

অথর্ব ছোটে

উপরে,জ্ঞানীরা গভীরে

অসীম অতলে

অনুসন্ধিৎসার আঁকরে।

অথর্ব বিফলে

তাবৎ জীবনে।



মেজাজ 


হুটহাট মেজাজ বিগড়ে যায়

বেমালুম বেসামাল। 


গলনপাত্রে উৎতপ্ত 

লোহার বিগলিত তরলের মতো 

মেজাজ  

নিজেই নিজেকে লক্ষ্য বস্তু 

স্থির করে অনর্গল

উপর পতিত হয়!


হুটহাট মেজাজ বিগড়ে যায়

বেমালুম বেসামাল। 




কাঁটা-বাহার


নাম তার জেনেছি

শিয়াল কাঁটা

তবুও ভিন্ন নাম দিব-


পরিচয়ের আগেই 

তোমার পত্রাকাঁটায় বিঁধে

সন্তাপের উত্তাপ নিয়েছি সয়ে!


শরীর শিউরে 

কাঁটার ফণা তুলে

উপরিতল সমবিন্যাসে।


সপুষ্পক

গুল্ম-পরিবারে সৌন্দর্য বিলাও

আমাদের প্রতিবেশে,

ভেষজ আর বিষ লুকায়ে

শিরে-শিরে!

হলুদ পাপড়ির মধ্যখানে

টকটকে লাল টিপ পড়ে। 


নাম তার জেনেছি

শিয়ালকাঁটা

তবুও ভিন্ন নাম দিব-


সূর্যের দিকে মুখিয়ে থাকে যে

সেতো সূর্যমুখী,

প্রেম ও বন্ধুত্বে সর্বব্যাপী চিত্র

রঙরূপ ধনু।


শেষাংশে সৌভাগ্যের 

চোখেতে রেখা টেনে 

কাজলরেখা।

তুমিতো কাঁটাতে সৌন্দর্য ছড়াও 

তাই তোমার নাম দিলাম 

কাঁটা-বাহার।



অন্য কারো


ভালোবাসা-প্রেম 

ফুল-সুগন্ধ-সৌরভ

এগুলো আমার জন্য না

অন্য কারো,

বসন্ত অথবা ফুল ফোঁটানো ফাগুন

আমার জন্য না, অন্য কারো।


আদর জড়ানো মায়া-মমতা

স্নেহের পরম পরশ 

এটাও আমার জন্য না  

অন্য কারো জন্যে।















একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
    (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)

    অর্থ: আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।

    ঈদ মোবারক🌙

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷