ক্রিয়ার বাগান • সাম্য রাইয়ান  বিপন্ন সমস্তটুকু জুড়ে একটি অট্টহাসি  চেপে বসেছে, দুধশাদা রাজহাঁস  দূরাগত চিত্রকর বসে আছে, সদাহাস্যরসে                    পানপাতা শুষে নিচ্ছে আলো ময়দানে তুমুল ইশারা, দশদিক জমকালো৷  তোমার ছায়ায় দাঁড়িয়ে একটানা কথা বলে হেসে নিচ্ছি রোদে শুকিয়ে নিচ্ছি ঘ্রাণ৷  তবুও সকল বিষণ্নতাজুড়ে ঘুমিয়েছে ক্রিয়ার বাগান৷


বিপন্ন সমস্তটুকু জুড়ে একটি অট্টহাসি 
চেপে বসেছে, দুধশাদা রাজহাঁস

দূরাগত চিত্রকর বসে আছে, সদাহাস্যরসে
                   পানপাতা শুষে নিচ্ছে আলো
ময়দানে তুমুল ইশারা, দশদিক জমকালো৷

তোমার ছায়ায় দাঁড়িয়ে
একটানা
কথা বলে হেসে নিচ্ছি
রোদে
শুকিয়ে নিচ্ছি ঘ্রাণ৷

তবুও সকল বিষণ্নতাজুড়ে ঘুমিয়েছে ক্রিয়ার বাগান৷