নিঃশব্দেও শব্দ আছে,
ব্যর্থ প্রাণের নিজস্ব গন্ধ—
লেগে থাকে আঙুলে, স্বপ্নে, শ্বাসে।
আয়নায় ভেসে ওঠে এক নিরব অবয়ব,
দুটি ক্লান্ত চোখ—
পরিশ্রান্ত দেহ নয়,
বিবর্ণ জীবনের প্রতিচ্ছবি।
অপ্রকাশিত কান্নারা ভীষণ অভিমানী,
গড়িয়ে পড়ে না—
বুকের ভেতর পাথর হয়ে জমে থাকে।
চাপা আর্তনাদ সবসময় ঝড় হয় না,
জমতে জমতে একদিন
ভূকম্পন হয়ে নাড়িয়ে দেয় জীবনের ভীত।
তবু নিঃশব্দে লড়ে যাওয়া প্রাণের বিশ্বাস—
এখনও কোথাও এক ক্ষীণ আলো জ্বলে,
শুধু নীরবে তারই অনুসন্ধান চলে।




0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷