এক

তোর মুখোত এলা ভাষায় ভরা জিউ
চেঙরি তুই ভিড় ভাটটায় ক্যানে যাইস
ভালোই যদি বাসিস একটু এনা হাসিস
কথায় তুলিস ঝড় প্রেমে ডুবে মরনা !

দুই
সোনা বাড়িত থাকি বিরাস ক্যানে এলা
সাইনঝা কাল, ঘুটঘুটা আন্ধার আজই
ফম পড়ে না ? বাড়িৎ ঘরৎ মেলাকোনা
কাম, মুই এলায় ঘরৎ যাইম, আয়তো !


শিলিগুড়ি
০২/০৪/২৩