আমার জীবন ধুয়ে ধুয়ে পড়ছে– সুখের ঋণ।


ভাবনাবৃত্তের অমোঘ বিধানের কাছে ঠুনকো, অভাবী কাঠুরের রক্তাক্ত মাংসল পেশী! 



ওপারে আমার মায়ের চিবুকের কাছাকাছি ক্যালকুলেটরে হিসেব হত সংসারের আয়-ব্যায়।


মা বড্ড যত্নে আঁচলে বেঁধে  রাখত- বাবার মায়ার আয়ুর হাত ।



অথচ

 মা 

অপচয়ের হিসেব রাখা হয়ে ওঠে নি কত কিছুতে।