সেখানে অনেক রক্ত, পাতার ভাঁজে ভাঁজে রক্তের দাগ। বুলেট বিদ্ধ গাছের কান্না। এ অরণ্যে কে মারে- কে মরে কোন হিসেব নেই। সারি-সারি লাশের পাহাড়। সেখানে কোন আইন নেই- নেই কোন নিয়ম। থাকবার কথা নয়। সেখানে সবাই রাজা প্রজারা নিখোঁজ। 


অসংখ্য জীবন্ত লাশ। হেঁটে যাচ্ছিল পৃথিবীর পথে। গন্তব্যে পৌঁছে হতবাক! জানা হলো এ পৃথিবী তাদের নয় সেখানে শুধু কথার পাহাড়, প্রতিশ্রুতি যা কিছু সবটাই মিথ্যা। মানুষগুলো সব জোকার। পশ্চাৎ পথ ফিরে দেখা অনেক প্রজা। অরণ্যে রাজাদের বসবাস মৃতদেহের ভেতর।