ওয়ার্মহোল

       নৈঃশ‌ব্দ্যের অন্তরা‌লে মি‌হি‌রের দানার ভেতর…
       যত শোক-দুঃখ-ব্যথা ঝ‌রছে মা‌টির রেকা‌বিতে
       তার থে‌কে কিছু দিই- ওয়ার্মহোলের ’নিষিদ্ধ না,
       সবকিছু বাধ্যতামূলক’। অন্য গ্যালাক্সির প্রান্ত…
       নৈঃশ‌ব্দ্যের অতিতেও হোয়াইট হোলের বিস্ফার
       সেখা‌নেই খুঁ‌জে নাও অনিন্দ্য পাঠের আয়োজন,
       আমাকে খুব‌লে দে‌খ কিছুই তো নেই অব‌শিষ্ট...
       প্যারালাল মহাবিশ্বে আমি এক ঋণাত্মক ঐশী
       একান্ত পা‌ঠের পর যে-টুকু শরীর খো‌লে ভাঁজ


ফিল্মের গতি

সরল অঙ্কের বন্ধনীতে...
সব Text-ই Context-এ পাল্টে যায় দ্বান্দ্বিক বীক্ষায়;
মেলোড্রামা! বুঝি না! ___জী-ব-ন ~
[Moving Camera!] আশ্চর্য ’কাটার’!
উপন্যাসের অতীত মুখ... স্মৃতিবাহী ফ্ল্যাশব্যাক নালা;
ড্রিমমোড ডেসটিনি...
আত্মসাৎ করছে- বেগানা মেয়ের পেটিকোটের গিঁট।
ফিজিক্যাল রিয়্যালিটি___
টাইম-চার্জড স্পেস এবং স্পেস-বাউন্ড টাইম;
বাস্তবের ডিস্টর্সন!
মৃত্যুদৃশ্যেও সানাই বাজে ধ্রবক পদের ভিন্ন হাহাকার।

শূন‌্যফলের তাওয়া

স্বর্ণময় দিন! দী‌নের যাপন চাঁদ! চাঁদ‌নির ঐশ্ব‌র্য‌্য
হাঁটাহাঁ‌টি শূ‌ন্যে ~ শূন‌্যতার ঝুল---
ঝুল-বারান্দায়‌ আ‌মি... য‌দি হই 'এক'
তু‌মি 'শূন‌্য' হ'‌য়ে অকারণ ব‌সো দ্বিধায় ও নি‌র্দ্বিধায়
সাম‌নে, পিছ‌নে! অর্থকরী শর্তে।
নিরুচ্চার শূন‌্যতায় জাগ‌তিক শূ‌ন্যে জলর‌ঙে দাগ
গা‌নি‌তিক অ‌র্থের অনর্থ---
ক‌বির মৈথু‌নে ছিলানীর উদাসীন সন্ত!
প‌রিব্রাজক সে নিব থে‌কে খো‌লে পুরা ধারাপাত
উত্তর হাওয়ায়! সাজা‌নো বিভ‌ঙে।
অসী‌মের আ‌য়ে + শাঁ, শাঁ যমুনার পা‌ড়, মানু‌ষের
উত‌রোল নিভৃতির অ‌্যা‌ক্রেলি‌ক---
জৈগু‌নের পুঁ‌থি পাঠ... একা‌কিত্ব স্না‌ণে
প্রব‌া‌লের রঙ, ঝিনু‌কের ছাই অন্ধকার র‌ঙের‌ঙে
অ‌বস্থান শূন্যে! শূ‌ন্যের আধার।
শূন‌্য স্ত‌রের ছায়ায় গৈ‌রিক তাওয়ায় ক্ষয়া‌টে গ্রন্থনা।

       আততায়ী ছোরা

       লাউয়ের ডগা ~ তরতর ~ চবুতর জাংলায়
       কার আগে কে যায় এগিয়ে
       দুই ঠোঁটের চুম্বনে, যেন ~ শঙ্খলাগা দৃশ্য।
       বর্হিদৃশ্যে- শুধুই যোগিতা। কী প্রতিযোগিতা
       নরম ডগার ঠোট;
       সোঁদাসোঁদা গন্ধমাখা ঝরে আশৈশব স্বপ্ন।
       দুরন্তকিশোর কখন আগল ভাঙে শিশিরের
       কাঁচা সোনালি রোদ্দুর;
       মনের ঝাঁকায় বাজে মন্দিরের শাঁখ, সুখসুখ।
       দূর মসজিদে দুআ ~ অতি সন্তর্পণে হেঁটে...
       বড় পুষ্করিনি পাড়;
       গভীর ক্রন্দনে জলছাপ পার হয় পথ, পথে।
       পথ জানে- বদ্ধ কপাটের ওপাড়ে গুমড়ে মরা...
       নৈঃশব্দ্যের আততায়ী ছোরা তরতরিয়ে বেড়ায়।

        রূপান্তর

        ক্ষুরধার কথা___কী কথা? ভাষায় পিল‌পিল
        বজ্রমু‌ষ্ঠি... মি‌ছিলে ‌পিছ পা;
        নাঙ‌লের ফলা, সবাক চিত্রের প্রদর্শনী
        নানাধার... ধনুক-আহ্বান।
        মু‌ক্তিকামী সুক্ত___ আত্মীয় আত্মায় আবরণ
        আ‌মি যেন... সাই‌বে‌রিয়ান:
        শুধু উপহাস, উলঙ্গ বৃ‌ক্ষের শব্দহীন
        তাণ্ডবতা... না পায় মলয়।
        জোছনারা হাঁ‌টে___অ‌ল‌ক্ষ্যে মৌসুমীউপ‌রোদ
        দহ দে‌হে (বি) দে‌হে সংগ্রাম;
        আ‌সলে ফিরবে! ভাব, না (আ) বেগ বিন্দুসম
        অ‌ক্টোপাস... ম‌নের সীমা‌ন্ত।
        তবুও বন্ধনহীন__বন্ধ‌নের চিরস্থায়ী ব‌ন্দোবস্ত
        সভ‌্যতার... বি‌ক্রিয়ায় ফি‌রি;
        অ‌বি‌ক্রিত দেহে! অ‌নিত‌্যকায়ার রূপান্ত‌র ‌নি‌য়ে
        নিগূঢ় রহস‌্যময় আ‌মি।