চোর ও মাতালকে পুলিশে ধরলে জেল হাজতে
পরিচয়, তুমুল বন্ধুত্বেরও রূপ নেয়।
চোর বলে- বন্ধু চুরি করতে ধরা পড়িনা
হেটে যেতে ধরে ফেলে,পুলিশের কী চোখ! দেখতো -ছোট-বড় কত চুরি করেছি তা হাজার ছাড়িয়েছে; ধরাও পড়েছি শ'এর ওপর অথচ সাহেবরা কলমের খোঁচায়, ব্যবসায়ী-ব্যাংকার, এমপি-মন্ত্রী হাজার হাজার কোটি টাকা লোপাট করে, দেশ চুরি, পুকুর করে কিন্তু ধরে আমাদের মত ছ্যাঁচড়া চোরকে।

মাতাল বলে- বন্ধু মদ খেতে ধরা পড়ি না
মাতলামি করতে ধরা পড়ি; গলা অব্দি গিলে চিক্কার চেঁচামেচি করলে রাজা কিংবা নেতা নেতা ভাব আসে। দু-চার বেফাশ কথাও বলে ফেলি। আর মোল্লা-পুরুতের কাছে শুনেছি ওপাড়ে নাকি মদের লহর বয়ে যাবে, যার যতবার ইচ্ছে খেতে পারবে, তাতে সাঁতারও কাটা যাবে। তা এপাড়ে রাষ্ট্রনায়ক, ডিসি-এসপি, নায়ক-গায়ক, কবি-সাহিত্যিক-সাংবাদিক খায়, কিন্তু ধরে আমাকে।
চোর তাহলে, মাতাল-আমাদেরকে দেশের গদিতে বসতে হবে হা হা হা!