প্রাণবন্ত ও ঋদ্ধ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল লিটল ম্যাগাজিন শ্বেতপত্র'র সাহিত্য বৈঠক-৩। আয়োজনের শুরুতে শ্বেতপত্রের বৈশাখ সংখ্যার মোড়ক উন্মোচন, মধ্য পর্বে বৈশাখের কবিতা পাঠ, শেষাংশে সাহিত্য ও সংস্কৃতি, বাঙলা বর্ষপঞ্জি প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। আলোচনা করেন- কবি জ্যোতি আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক চৌধুরী, গল্পকার ও সম্পাদক জুলকারনাইন স্বপন, কবি ও আবৃত্তি শিল্পী আশীষ বকসি, প্রাবন্ধিক, অনুবাদক ও শিক্ষক সুশান্ত বর্মণ, কুড়িগ্রাম জেলা উদীচীর সহঃ সম্পাদক ও প্রাবন্ধিক রাই বাবু, কবি ও সম্পাদক সাম্য রাইয়ান এছাড়াও কবিতা পাঠ করেন শিশু লেখক নাজমুল হাসান।
শ্বেতপত্র সাহিত্য বৈঠকের সভাপতিত্ব করেন মোকলেছুর রহমান।