তন্দ্রাহত এই সমকালে যখন পাখিরা ভিজে যায়,
তখন বিকাশের ছায়ায় হেঁটে চলি,
দূর জলোচ্ছাস শুধু হাতছানি দেয়,
আর নীলঘাসে জেগে থাকে অনাবিল ধারা৷

পশ্চাতে মাউস আর কি যেন আহা!
হবে অনুপম তারকার সুরাহা৷
পত্রের উল্টোপথে বিরহিত শুদ্ধ
নাগরিক বালুতে পদচারী তুমি ও আমি
নগদে গভীর মহৎ ঘাই শকুনের ডাক
বেদনার নীতিজ্বালা মুফতে পাক৷

পল্লবিত বিনয়ের বেদনায়
নৈসঙ্গ ও উদ্বেলিত জংঘায়,
আমাদের উৎস জাতি ভ্রমণ এবং শ্রমনে বিগলিত
সেই দূরাকাশ বৈকাল হ্রদে ডুবন্ত সৌরভ ও মেঠোসুর কাকলী গায়,
ঝুড়ো নির্মাণে রূপায়ন নেই সিলেবাসে
যত ব্যবহারিক ইতিহাস রোমের জানালায়,
শিশিরলেখার পাশে
খাপ খেয়ে গেছে স্রোতে ও আমাবস্যার নিরালায়৷