রঙ চিনি না আমি। তোমার শাড়ির গোলাপি- বেগুনি রঙকে মিষ্টি বলে চালিয়ে দিয়েছি। তুমি টিপ পরোনি আজ। চুম্বনের তীর্থ স্থান ফাঁকাই রেখেছ। চুমু খেতে খেতে তোমার আঁচলে ঘাম মুছে ফেলি। তীব্র গরমে দ্রুতগামী ঘোড়া ছুটে চলে। ছুটতে ছুটতে নিম্নচাপে ভিজে যায় শরীর। ঝড়ের আগমনী গান। গাইতে গাইতে ছুঁয়ে ফেলি শরীরের সবগুলো মোড়।

তোমাকে ছুঁলেই হয়ে যাও অষ্টাদশী, চিরযৌবনা এক নারী। তোমার শরীরের মোড়ে আমি কামুক পথচারী।