জীবনের সঙ্গীত শুনেছি যারা,
তারাই জীবনের বেলা-অবেলায়
অপ্রস্তুত সময়ে শুনি মৃত্যুরও সঙ্গীত!

সমস্ত মৃত্যুই  সমগীত শোনায়ে 
শোকাবহ করে তোলে,  
শোকের প্রতীকে আমরা জীবনধারীরা
অন্তিম শয়নে সপে দেই শ্রদ্ধার্ঘ!
কিছু মৃত্যুই চিরঞ্জীবী জীবন পায়
কর্মে আর প্রজ্ঞায়।