এই বৃষ্টির শহরে একা আছি

নাই জানজট

নাই সাথে প্রেমিকা

নাই চায়ের কাপে মুখটি লুকানো

পাখিদের গুনগুন নেই

আছে শুধু নির্বাক মন

 আছে আকাশের গর্জন 

কিন্তু প্রেমিকার ভালোবাসা নেই

আছে গাছের আর্তনাদ 

আছে কৃষকের মুখে একটু হাসি

আছে শিশুদের বৃষ্টিতে ভেজার আনন্দ 

আছে  আম কুরানোর আনন্দ 

আমি বসে আছি তার অপেক্ষায় 

তাকে বৃষ্টির জলে,ভিজাব বলে।