তৃষ্ণার্ত নদী


মেঘেরা চলে গেছে দুর
আজ শুধু বৃষ্টি নামুক!
                বৃষ্টি নামুক!

তৃষ্ণার্ত  নদী  ডুব দিয়ে
জলের তুমুল আড্ডায় 
উন্মাতাল উন্মুখ।


আজ শুধু বৃষ্টি নামুক!
               বৃষ্টি নামুক!
মৃত্তিকা ভেদ কর, মুখ খোল
-শুর নাড়, ওড়ো শামুক।



মৃত্যু এক কঠিন রোগ

মৃত্যু এক কঠিন রোগ!
অন্তিম রোগ,
যাকে ধরেছে
তাকে খেয়ে
মাটির মিশিয়েছে -
মৃত্যু এক কঠিন রোগ!

ঔষধ-পথ্য প্রুফ
সব কিছুই পরাস্ত করে, 
কবর, চিতায় একীভুত
ভিন্ন ভিন্ন ধর্মীয় সংবিধানে।