আমি এখন সেলফ আইসোলেশনে আছি
তোমার সংক্রামক ছোঁয়াচ বাঁচিয়ে একা --

সব সুতোগুলো ছিঁড়ে গেছে এক এক করে
যেগুলোয় ছিল তোমার আমার নিবিড় যোগাযোগ ,

শরীরটাকে অনেক দূরে সরিয়ে নিয়েছি সফল ভাবেই
এখন শুধু মনটাকে খাঁচাবন্দি করার চেষ্টায় --

জানি , একটা অবসাদ ক্রমশঃ ঘিরে ধরবে আমায়
চেনা পৃথিবীটাও হয়তো আমায় ভুলে যাবে একদিন ,

যদি হারিয়েই যাই আমি তোমার জগৎ থেকে
অবসাদ যদি একেবারেই গ্রাস করে ফেলে আমায় --

জেনে রেখো , তবু মরে যাবো না আমি এবারও
কতবার আত্মহত্যা করেও বেঁচে আছি আমি এখনো l

Utpalendu Paul
West Bengal
India