অসভ্যের বচন 


মানুষে তো বন্ধু হয়

প্রাণীতে প্রেম,


তবুও হীনমন-আবাল-অসভ্যরা 

বুলি আওড়ায়-

‘ফ্যাপরা নয় গোস্ত

হিন্দুরা নয় দোস্ত’!


হরহামেশাই চুরমার 

আগুনে ভশ্মিভূত মালাউনের ঘর!

প্রতিমার মণ্ডু ছে-দে 

উল্লম্ফ গগন বিদারী উল্লাস।




কলির সন্ধ্যা


কাটে না শোক

বিহ্বলিত  শোকে,সন্ত্রপ্ত-পৃথিবী!

চৈত্রের খরায় দিনগুলো বছরী আয়ুর 

আয়োজনে হরদম, পুরোদস্তুর প্রেমিক।


বিজিত সুখেরা ধূলি-খড়কুটো হয়ে 

বায়ুমণ্ডলীয় ধারাপাতে ঘূর্ণায়মান-

সুগন্ধি পাপড়িরা কলিতে দহন।


হৃদয়ের চাকা 

চেরা-ফাটা তালির পট্টিতে

ভলকানাইজিংয়ের ফোঁসকা।


হাসির পাখিরা বিশ্বাসী পশুর গলার

শেকলে অনির্ধারিত কারারুদ্ধ!

ডানা ঝাপটায় অবিরাম-

তড়িঘড়ি যেন তার মিছে আস্ফালন।