বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘুম আর পতনের

নিরলস ব্যস্ততায় পাড়ি দিল

দুই হাজার পঁচিশ! 


একটা পাউরুটি ছিড়েখুঁড়ে 

তিন আঙ্গুলের ভাঁজে, জলভর্তি গ্লাসে 

চুবায়ে মুখে ভরে দিলেই 

নিমিষে মিলিয়ে যাওয়া,

তেমনই দুই হাজার পঁচিশ বছরটা পৃথিবীর বয়সের ফ্রেমে গেল সেঁটে।


বহু রঙ দেখে ফেললাম

নানান চেহারায় 

শিক্ষাও অর্জিত হলো কম না।

আমিও যেন কেমন

সময় ধরা দেয় না

অসময়-কুসময় পিছে লেগে থাকে 

বিয়োগান্তক সুর ধ্বনিত 

মাটি থেকে আকাশ অব্দি শব্দ-তরঙ্গে!

মগজের নিউরনে, কানে অহর্নিশ।


চব্বিশে দীর্ঘায়ু শোষকের পতন!

দুই হাজার পঁচিশে রাষ্ট্রের, সমাজের, পরিবেশের পতন মধ্যযুগীয় বিন্যাসে।


ব্যর্থ-সফল, খ্যাতনামা-অখ্যাত 

ধরার কত পাতার বিয়োজন 

কত নতুন পাতার আয়োজন 

রাষ্ট্রীয় ঋণের বোঝার জীর্ণতা নিয়ে।


অনিবার্য বিদায় দুই হাজার পঁচিশ 

তবু নতুন আশায় বুক বাঁধি

উৎকর্ষের নতুন অধ্যায়ে।