মুখখানা লাজরাঙা নববধূ 
ঢেকে রাখে দ্বাদশীর চাঁদ ;
এমন পূর্ণ তিথি না দেখি তোমাকে 
ভেতরের মর্মবেদনা গাঢ়তর হয়
বহুবার অধরা নক্ষত্রের পানে 
গানে গানে উদ্দীপ্ত যৌবন 
ভালোবাসা মেঘে মেঘে আচ্ছাদিত। 

জিবরানের ঈশ্বরেরা গভীর ঘুম, ধ্যানে 
সুদূর লেবানন বিশারি গ্রামের মতো ;
মহল্লায় ধীবরেরা আধোঘুম জাগরণে 
কুকুরগুলো একলা পাহারায় নক্ষত্র
জেগে আছি একলা আকাশ আমার ;

আজও চাঁদ ওঠেনি ওই দূর আকাশে..... 


০১.০৪.২০১৯