হারিয়ে গিয়েছে কু ঝিক্ ঝিক্
ধোঁয়া উঠা রেলগাড়ি, 
অপু ,দুর্গারা দেখবে না  আর
কাশবন পিছনে ছাড়ি।

স্টীম ইঞ্জিন থেকে হুস হুস করে
ধোঁয়া উড়তো আকাশে, 
হর্ণের শব্দটা ছিল অন্য রকমের
ভেসে বেড়াতো বাতাসে। 

বুলেট ট্রেন আর পাতাল রেলের
যুগে ধোঁয়া উঠা শেষ, 
আমরা এখন আধুনিকতার প্রান্তে
বুলেট যুগে আছি বেশ!

হারিয়ে গিয়েছে কু  ঝিক্  ঝিক্
ধোঁয়া উঠা রেলগাড়ি, 
যেমন হারিয়ে গিয়েছে ঢেকিটি
গ্রাম-গঞ্জের ঘর ছাড়ি।