হেমন্তকাল

ঘনঘন নদীর কাছে যাই
জল, ঢেউ, নীলাকাশ, মেঘ, পাখি
বালুরাশি, পাড়, চখাচখি দেখি  
কী গভীর মোহে আচ্ছন্ন হই।
আমাদেরও শরীরে প্রবাহমান
শিরা-উপশিরায়, নালীতে 
-নদীর কলতান।


হর-হামেশাই নদীর কাছে যাই
নদীও আমাদের কাছে আসে
অস্থির প্লাবনে!
ভাসায় হাসায় 
উর্বর ফসলের উল্লাসে।

নদীতো পৃথিবীর শরীরে
বহমান শিরা-উপশিরায়।

আমাদের স্বপ্ন ভাঙে
নদীরও ভাঙে পাড়
তবুও এ চরাচরে কেউই 
না মানি হার।

প্রবাহ থমকালে জীবনাসন 
সেঁটে যায় সমাধিনামায়।
আমরা ও নদী 
উভয়ই বহমান ।